দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
সোহেল মঞ্জুর বলেন, “বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতেই এ সভা করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, আগের তুলনায় পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালনে আগের চেয়ে আরও সক্রিয়।”
এ সময় বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, আগামী বছরের এপ্রিলের মধ্যে বরিশালের ক্যানসার হাসপাতাল চালুর লক্ষ্য রয়েছে। আর ডিসেম্বরের মধ্যে নবথিয়েটারের নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে নিয়মিত তদারকি করা হচ্ছে। এরই মধ্যে তিনি পাঁচটি প্রকল্প পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন।
প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, “প্রতিটি কাজের গুণগত মান ঠিক রাখতে আমরা সজাগ রয়েছি।”
সভায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন সোহেল মঞ্জুর। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকাজের মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগর ও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা-জবাবদিহি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
যে আই